ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজের এ আদেশ দেন।

রবিবার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসন আমলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে এই রিট আবেদনটি করা হয়েছিল। রবিবার শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিনটি ধার্য করেছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। 

রবিবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল সময় নিয়েছিলেন সরকারের পক্ষ থেকে নির্দেশনা জানার জন্য। তবে বৃহস্পতিবার আদালত শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।