রেকর্ড ভোটে ভারতের আসামে বিজেপি, শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা

রেকর্ড সংখ্যাগরিষ্টতা নিয়ে ভারতের আসাম রাজ্যে ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি বিজেপি। বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের এই রাজ্যে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমান্ত বিশ্ব শর্মা।

একসময় কংগ্রেসের রাজনীতি করা এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দেয়া হিমান্ত বিশ্ব শর্মাকে মনে করা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিজেপির জয়জয়কারের মূল কারিগর।

গুয়াহাটিতে মঙ্গলবার সকালে হিমান্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজধানী দিল্লি থেকে বহু দূরে অবস্থিত এই রাজ্যটির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও।