ইউএস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন ‘ওয়াও, স্টাডি দিস চার্ট’।
এর সাথে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কোন যুদ্ধ কতদিন চলেছে। ইরান যুদ্ধের সময়সীমাও তুলনা করেও দেখানো হয়েছে চার্টে।
এতে দেখা যায় সবচেয়ে বেশি সময় ধরে চলেছে আফগানিস্তানের সাথে যুদ্ধ, ৫৪৩ সপ্তাহ। ইরাক যুদ্ধ চলেছে ৪৫৭ সপ্তাহ, ভিয়েতনাম যুদ্ধ ৪৩৯ সপ্তাহ, ইউএস সিভিল ওয়ার ২০৯ সপ্তাহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৬ সপ্তাহ, কোরিয়ান যুদ্ধ ১৬১ সপ্তাহ আর ১৮১২ সালের যুদ্ধ চলেছে ১৩৯ সপ্তাহ ধরে।
চার্টের শেষে লাল রংয়ের বক্সে লিখেছেন ইরানের কথা। তবে যুদ্ধের বদলে লিখেছেন ‘এক্সার্শন’। চলেছে ৬ সপ্তাহ।