ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে সামরিক অভিযান শেষ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান প্রাথমিক অভিযানের নাম ‘অপারেশন এপিক ফিউরি’।  

রুবিও সাংবাদিকদের বলেন, "অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে"। মার্কিন যুক্তরাষ্ট্র অভিযানের উদ্দেশ্যগুলো অর্জন করেছেন বলেও দাবি করেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট এখন ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। যার মধ্যে হরমুজ প্রণালি কীভাবে সম্পূর্ণরূপে পুনরায় খোলা যায় সে বিষয়ে একটি সমঝোতা স্মারকও অন্তর্ভুক্ত থাকবে। তবে ইরান এখন পর্যন্ত এই পথটি বেছে নেয়নি।

প্রায় ৫০ মিনিট ধরে চলা মার্কিন সংবাদ সম্মেলন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

সূত্র: বিবিসি