বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেইড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চ। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকা পৌঁছাবে।
সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই।
তিনি জানান, “যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারিত্বের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশের সুযোগ সহজ করবে এবং বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করবে।"
প্রতিনিধিদলটি ৫ থেকে ৭ই মে পর্যন্ত ঢাকায় থাকবেন।
এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
এই সফরে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়েও আলোচনা হবে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে ঢাকা এসেছিলেন ব্রেন্ডান লিঞ্চ।