লিমনের মরদেহ পাঠানো হয়েছে, প্রক্রিয়া চলছে বৃষ্টির 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে এমিরেটসের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা হয়। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।  

মরদেহ পাঠানোর সময় বিমানবন্দরে ছিলেন মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলি সাবরিন। তিনি এই পুরো বিষয়টি দেখছেন।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮ টা ৪০মিনিটে দুবাই হয়ে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ট্যাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ ট্যাম্পা বে এরিয়া মসজিদে গত ৩০এ এপ্রিল লিমনের জানাজা পড়ানো হয় বলে দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শুক্রবার হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে বৃষ্টির মরদেহ সনাক্তের কথা নিশ্চিত করা হয়। বুধবার দুপুর ২টায় ট্যাম্পায় বৃষ্টির প্রথম জানাজা হবে।

মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস ও মিয়ামি কনস‍্যুলেট জেনারেল একসাথে কাজ করছে।