ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা।
এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মূসা মনোনয়নপত্র বৈধ হওয়ার সত্যতা নিশ্চিত করে আলাপ-কে জানান, নুসরাত তাবাসসুম ১৯ মিনিট বিলম্বে মনোনয়নপত্র জমা দেয়ায় রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেননি। পরে আমরা রিট করলে আদালত আইন অনুযায়ী তা যাচাই-বাছাই করার নির্দেশ দেন। সেই অনুযায়ী আজ শনিবার আদালতের নির্দেশ মোতাবেক যাচাই-বাছাইয়ের মাধ্যমে তার মনোনয়নটি বৈধ ঘোষণা করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের ওই নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে।