ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি বাড়ছে আরও ৩ সপ্তাহ 

ইসরায়েল ও লেবানের মধ্যে যুদ্ধবিরতি আরো তিন সপ্তাহের জন্য বেড়েছে। ইউএস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্যোশালের পোস্টে এ কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ইসরায়েল ও লেবাননের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ওয়াশিংটনের ওভাল অফিসে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

হিজবুল্লাহর কাছে থেকে লেবাননকে নিরাপদ রাখতেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানান ট্রাম্প।

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়ে বৈঠকের আয়োজন করা হবে।

ওভাল অফিসের বৈঠকে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত।