নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার সকালে তিনি ঢাকা ছেড়েছেন।
সফরের প্রথম অংশে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬-এ অংশ নেবেন। পাশাপাশি, মেলবোর্নের ডেকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে যোগ দেবেন।
এই সফরে সেনাবাহিনী প্রধান দুই দেশের প্রতিরক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করবেন। ঘুরে দেখবেন বিভিন্ন সামরিক স্থাপনা।