আফ্রিকার দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সেনাপ্রধান পাঁচ দিনের সরকারি সফরে শনিবার দক্ষিণ সুদান ও আবেই গেছেন। তিনি বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রীয় ও মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।