ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ও পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ৬ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রবিবার এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ থেকে ২৭এ মে এবং ২৯ থেকে ৩১এ মে এই ছয় দিন মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।
তবে পশু বহন করা, খাদ্য, ওষুধ, সার, জ্বালানি ও পঁচনশীল দ্রব্য বহন করা বাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
ডিএমপি বলছে, ঈদের সময় আনুমানিক এক কোটি মানুষ ঢাকা ছাড়ে ও ৩০ লাখ মানুষ ঢাকায় আসেন। এই সময়ে সড়ক ব্যবস্থাপনা ঠিক রাখতে ও মানুষের ভোগান্তি কমাতেই এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ঈদে যে কয়দিন মহাসড়কে চলবে না ট্রাক-লরি-কাভার্ড ভ্যান
আলাপ ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:৪০ পিএমআপডেট : ২৪ মে ২০২৬, ০৪:৪০ পিএম



