ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এতে সংসদের কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সংসদ অধিবেশনের শুরুতই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে বিষয়টি জানান ও আসনটি শূন্য ঘোষণা করেন।

অধিবেশনের শুরুতে স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ১৬৪ (কিশোরগঞ্জ-৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. ওসমান ফারুক ১৪ই নভেম্বর থেকে কার্যকর হওয়ার শর্তে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

স্পিকার ওই পদত্যাগপত্রটি ১৫ই নভেম্বর হাতে পান এবং তা বিধিসম্মত হওয়ায় গ্রহণ করেন।

সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উদ্ধৃত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর সময় থেকেই সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য বলে গণ্য হয়। তাই ১৫ই নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে বলে সংসদ দিনি।

ড. ওসমান ফারুক ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে ওই সময়ের কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ওই বছরের ১০ই অক্টোবর চারদলীয় জোট সরকারে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং ২০০৬ সালের ২৯এ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

শেষ প্রায় আট বছর যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২৪এ অক্টোবর তিনি দেশে ফেরেন।

গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোয়নে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।

সংসদ সদস্য পদ ছাড়লেও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ নিয়ে কোন সিদ্ধান্তের কথা জানাননি।