ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে সোমবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাতের পর ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গণমাধ্যমকে বলেন, "আমি কোনো কূটনীতিক নই। এটি জনপ্রতিনিধির সাথে জনপ্রতিনিধির আলোচনার মতো। আমাদের দেখা হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”

ত্রিবেদী আরও বলেন, “তার সাথে যে প্রথমবার দেখা হয়েছে, এমনটা আমার একেবারেই মনে হয়নি। তিনি অত্যন্ত ভালো, ভীষণ বিনয়ী ও একদম মাটির মানুষ।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরই নয়াদিল্লির উদ্দেশে রওনা হন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।