ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ইরানের জ্বালানি তেলের বিক্রি ও সরবরাহের ওপর থাকা নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২১শে অগাস্ট পর্যন্ত অপরিশোধিত খনিজ তেল এবং তেলজাতীয় পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান।

ইউএস সেক্রেটারি অব ট্রেজারি স্কট বেসেন্ট তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ইরানের তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০দিনের অনুমোদন দেওয়া হয়েছে।

যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে চলমান আলোচনায় তেহরানের ইতিবাচক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কট বেসেন্ট।

তিনি লিখেছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ‘মুক্ত ও উন্মুক্ত চলাচল’ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতির প্রতিশ্রুতি দেওয়ায় নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করা হয়েছে।