রাতভর বৃষ্টির পর দিনব্যাপী মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
বৃহস্পতিবার সূর্যাস্ত ৬টা ১৮ মিনিট ও শুক্রবার সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি।
শুক্র, শনি ও রবিবারও সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। একইসাথে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।