রবিবার থেকে শুরু হামের টিকাদান কর্মসূচি

হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবিবার থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি পরিচালনায় বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের সকল ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান  স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ইমারজেন্সি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেল স্টাফদের আগামীকাল (বৃহস্পতিবার) থেকে প্রত্যাহার করে নিলাম। কোনো ছুটি থাকবে না।”

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে অধিক সংক্রমণপ্রবণ উপজেলাগুলোতে এই বিশেষ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে ছয় মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এই টিকাদানের আওতায় আনা হবে।