ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে পাঁচদিনের জন্য হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত দুই দিনের ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মধ্যপ্রাচের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত দুইদিনে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।” 

পোস্টে তিনি আরও বলেন, “গঠনমূলক ও গভীর ও বিস্তারিত আলোচনার এই ধরনের ওপর ভিত্তি করে যা পুরো সপ্তাহজুড়ে চলবে, আমি ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’কে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচদিন হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।"