পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজি) হলেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান আলী হোসেন ফকিরকে মহাপরিদর্শক (আইজি) হিসেবে পদায়ন করা হলো।
এই আদেশ অবিলম্বে কার্যকরের কথাও বলা হয় প্রজ্ঞাপনে।
বাসসের তথ্য অনুযায়ী, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট।