খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাবে ভারতের সংসদ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উঠছে ভারতের সংসদে।

দেশটির উচ্চকক্ষ রাজ্যসভার বুধবারের কার্যতালিকায় আছে শোক প্রস্তাবটি। একই প্রস্তাবে রাজ‍্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

সংসদীয় কার্যক্রমের সময় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার অবদান সম্পর্কে সংক্ষিপ্ত সম্মান প্রদর্শন করা হবে।

সদস্যরা তাকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক নেত্রী ও আঞ্চলিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সম্মান জানাবেন। এই সম্মান জানানো ভারতের সংসদীয় রীতি।

এর আগে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

সেদিন জাতীয় সংসদ ভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের রাষ্ট্রীয় শোকবার্তা তুলে দেন তিনি।