বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের রেজু পাড়ায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছে।
বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি আলাপ-কে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বালুক্যা পাড়ার বাসিন্দা।
জানা যায়, সকালে তুমব্রু নো ম্যানস ল্যান্ড এলাকায় কলাবাগানে কাজ করতে যান তারা। এ সময় সীমান্তের মিয়ানমার অংশে পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে প্রথমে একজন নিহত হন।
পরে তাকে উদ্ধার করতে গেলে আরও দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।