ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাকড

সোশ্যাল মিডিয়ায় আলোচিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে দাবি করেছেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সম্প্রতি এই অ্যাকাউন্টটি ফলোয়ারের দিক থেকে বড় রাজনৈতিক দলগুলোকেও ছাড়িয়ে গিয়েছিলো। ।

দীপকে দাবি করেছেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

তিনি বলেন, দলের ব্যাকআপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিলো। যদিও তা কয়েক ঘণ্টা পরেই পুনরুদ্ধার করা হয়।

মেটার রিকভারি প্রক্রিয়ার মাধ্যমে বহুবার চেষ্টা করেও নিজের অ্যাকাউন্ট ফিরে পাননি বলে দাবি দিপকের।  

এ ঘটনায় সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এর আগে সিজেপির এক্স অ্যাকাউন্ট ভারতে স্থগিত করা হয়। পরে “Cockroach Is Back” নামে নতুন অ্যাকাউন্ট খুলে দলটি ফের সক্রিয় হয়।

অনলাইনে ব্যঙ্গধর্মী আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া সিজেপি অল্প সময়েই ভারতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় তারা বিজেপি ও কংগ্রেসকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে।

বেকারত্ব, পরীক্ষার প্রশ্নফাঁস ও রাজনৈতিক জবাবদিহির মতো ইস্যুতে তরুণদের সমর্থনে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে দলটি। 

(তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে)