ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে পাকিস্তানের চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার শেষ রাতে ফোনে এই আলোচনা হয়। আলোচনার উদ্দেশ্য ছিলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গঠনমূলক আলোচনা বজায় রাখার ব্যাপারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইসহাক দার।
তিনি বলেন, “ এই অঞ্চল ও বাইরে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য সমস্যার দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ হলো আলোচনা ও কূটনৈতিক তৎপরতা।”
রবিবার পাকিস্তানের মাধ্যমে তেহরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের পরই এই আলোচনা হয়।