পার্বত্য চট্টগ্রামের চাকমা রানি ইয়ান ইয়ানকে সতর্ক করে চিঠি দিয়েছে সরকার। তার বিরুদ্ধে ‘আন্তর্জাতিক পর্যায়ে সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর’ অভিযোগ করা হয়েছে চিঠিতে। আলাপকে এই তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
নাজমা আশরাফী বলেন, ৬ই এপ্রিল এই চিঠি পাঠান ইয়ান ইয়ানকে। তার কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করা হয় চিঠিতে।
চিঠিতে তাকে বক্তব্য দেওয়া ও কার্যক্রম পরিচালনার সময় দেশের আইনকানুন সঠিকভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে।
তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো এবং সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তোলায় হয় চিঠিতে।
ভবিষ্যতে বক্তব্য বা কার্যক্রম পরিচালনার সময় ইয়ান ইয়ানকে দেশের আইন অনুসরণ করার অনুরোধ জানানো হয় চিঠিতে।