জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  তারেক রহমান

চার দিনের সরকারি সফরে অংশ নিতে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬এ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টা ০৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ০৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এসময় তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। 

তারেক রহমান জাপানে পৌঁছানোর দিনই দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বাসস । 

চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের পাশাপাশি ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করারও কথা রয়েছে তার ।

একই দিন বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে  জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।