চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সফরে তিনি এশিয়ান গেমসের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে উপস্থিত থাকবেন। এছাড়া এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।