আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনায় এক ভবনের ছাদে এ ঘটনা ঘটে। 

কলেজছাত্রের নাম দীপ্ত চৌধুরী। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনার জয় নিয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে একটি ভবনের ছাদে উঠেছিলেন তিনি। সেসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। এ ঘটনা নিশ্চিত করেছে নেত্রকোনা পুলিশ।  

দীপ্ত নেত্রকোনা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বুধবার রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল দেখতে বাসা থেকে বের হন। আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ গোলে হারালে শহরে আনন্দ মিছিল শুরু করে দলটির সমর্থকরা। 

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, খেলা শেষ হওয়ার আধা ঘণ্টা পর আনন্দ মিছিলের ছবি ও ভিডিও ধারণ করতে একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন দীপ্ত। সে সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।